শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাদিসের বাণী : রাসুল (সা.) যেভাবে তালবিয়া পাঠ করতেন

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৬   ১১:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্ট   অনলাইন  :  হারমালা ইবনে ইয়াহইয়া (রহ.) ... আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে মাথার চুল জমাট করা অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছি। তিনি বলছিলেন, ‘লাব্বইকা আল্লাহুম্মা লাব্বাইকা ...... লা শারিকা লাকা।’ তিনি এর সঙ্গে আর কোনো কথা যোগ করতেন না।

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) আরো বলতেন, রাসুল (সা.) জুল-হুলায়ফায়, দুই রাকআত সালাত আদায় করতেন। তারপর তার উষ্ট্রী যখন তাকে নিয়ে জুল-হুলাইফার মসজিদের সামনে দাঁড়াত, তখন তিনি সশব্দে তালবিয়া পাঠ শুরু করতেন। 

শিক্ষা ও বিধান
১. তালবিয়া হজ ও উমরার একটি মৌলিক শিয়ার (প্রতীক)। রাসুল (সা.) নিজে তা পাঠ করেছেন।

 
২. তালবিয়া সশব্দে পাঠ করা সুন্নাহ। কেননা রাসুল (সা.) সশব্দে তালবিয়া পাঠ করতেন। এতে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং ইবাদতের পরিবেশ সৃষ্টি হয়।

 ৩. নির্ধারিত শব্দেই তালবিয়া পাঠ করা উত্তম।
রাসুল (সা.) ‘لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ’ পর্যন্তই পড়তেন। তবে এ ছাড়া যদি কেউ অন্য বর্ণনা অনুযায়ী ভিন্ন শব্দে তালবিয়া পাঠ করে তাহলেও হবে। তবে এই শব্দে পাঠ করা উত্তম।  

 ৪. ইহরামের স্থান (মীকাত) থেকেই হজে ইবাদত শুরু। তাই নির্ধারিত স্থান থেকে হজ বা উমরার আনুষ্ঠানিকতা শুরু করা জরুরি।

 ৫. তালবিয়া শুরুর আগে তিনি দুই রাকআত সালাত আদায় করতেন। কেননা, এটি ইবাদতের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতির শিক্ষা দেয়।

৬. রাসুল (সা.)-এর প্রতিটি কাজ—কখন, কোথায়, কিভাবে করেছেন এসবই— সুন্নাহ। তাই হজের প্রতিটি ধাপে তাঁর অনুসরণ করা আমাদের কর্তব্য।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে