শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এই গরমেও ঠোঁট ফাটছে

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৬   ০২:৫০ পিএম
webnews24


২৪ঘণ্টা অনলাইন: তীব্র গরমে শুধু ঘাম বা ত্বকের সমস্যা নয়, অনেকের জন্য অস্বস্তির আরেক নাম হয়ে দাঁড়ায় ঠোঁট ফেটে যাওয়া। শীতকালে এ সমস্যা বেশি দেখা গেলেও গরমেও পানিশূন্যতা ও শুষ্কতার কারণে ঠোঁট ফেটে যেতে পারে।

ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। এখানে ঘাম বা তেল গ্রন্থি খুব কম থাকায় ঠোঁট সহজে আর্দ্রতা ধরে রাখতে পারে না। ফলে তীব্র গরমে দ্রুত শুষ্ক হয়ে ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়া ও পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে পানিশূন্যতা দেখা দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঠোঁটে। ঠোঁট শুষ্ক হয়ে যায়, খোসা ওঠে, এমনকি ফেটে রক্ত বের হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রোদের অতিবেগুনি রশ্মিও ঠোঁটের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় রোদে থাকলে ঠোঁটের আর্দ্রতা কমে যায় এবং ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এতে শুধু ফাটা নয়, অনেক সময় ঠোঁট কালচে হয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়।

এ ছাড়া ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিভ দিয়ে ভেজানোর অভ্যাসও ক্ষতির কারণ হতে পারে। লালা দ্রুত শুকিয়ে গিয়ে ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে, ফলে ফাটা বেড়ে যায় এবং জ্বালাপোড়া অনুভূত হয়।

শুধু আবহাওয়া নয়, খাদ্যাভ্যাসও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন বি, আয়রনসহ কিছু পুষ্টির ঘাটতি এবং অতিরিক্ত ঝাল বা ভাজাপোড়া খাবার ঠোঁটের শুষ্কতা বাড়িয়ে দিতে পারে। 

বিশেষজ্ঞরা আরও বলছেন, কিছু লিপস্টিক বা লিপ কেয়ার প্রোডাক্টে থাকা রাসায়নিক উপাদানও ঠোঁটকে শুষ্ক করে দিতে পারে, যা সমস্যা দীর্ঘস্থায়ী করে।

গরমে ঠোঁট ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরকে আর্দ্র রাখা। পর্যাপ্ত পানি পান, ফলমূল খাওয়া এবং নিয়মিত লিপ বাম ব্যবহার করা উচিত। রোদে বের হলে সুরক্ষামূলক লিপ বাম ব্যবহার এবং রাতে অল্প নারকেল তেল বা মধু ব্যবহার করলে ঠোঁট নরম ও আর্দ্র থাকে।

এছাড়া গরমে ঠোঁট ভালো রাখতে সপ্তাহে ১-২ দিন কফি স্ক্রাব বা মধু ও চিনির মিশ্রণ ব্যবহার করলে আলতোভাবে ঠোঁটের মৃত কোষ দূর হবে। 

সঠিক যত্ন নিলে গরমেও ঠোঁটের শুষ্কতা ও ফাটার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।