২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ প্রতীক্ষার পরেও আপাতত আর একটু অপেক্ষাই করতে হবে দর্শকদের। বহু আলোচিত ‘হেরা ফেরি ৩’ এখনই শুরু হচ্ছে না। সম্প্রতি এমনটাই স্পষ্ট করে জানালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ১৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’র প্রচারের মাঝেই এই মন্তব্য করেন তিনি।
‘হেরা ফেরি’ সিরিজ় বরাবরই দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়। পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারের ত্রয়ী জুটি এই কমেডি ফ্র্যাঞ্চাইজ়িকে আলাদা মাত্রা দিয়েছে। প্রথম দুই ছবির সাফল্যের পরে তৃতীয় কিস্তি নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। তবে নানা জটিলতা এবং বিতর্কের কারণে ছবির কাজ বারবার পিছিয়েছে।
২০২৫ সালের মে মাসে পরিস্থিতি আরও জটিল হয়। যখন পরেশ রাওয়াল এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। সেই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিস্তর আলোচনা। এমনও শোনা যায়, মাঝপথে সরে যাওয়ার জেরে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘Cape of Good Films’ তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের আইনি পদক্ষেপ নিয়েছিল। যদিও পরবর্তীতে পরেশ আবার ছবিতে ফিরতে রাজি হন, তবুও সমস্যার মেঘ পুরোপুরি কাটেনি।
এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, ছবির কাজ আপাতত থমকে রয়েছে। তাঁর কথায়, 'প্রথমে আমিও অবাক হয়েছিলাম। তবে এসব চলতেই থাকে। আমরা অন্য কাজ করছি, যেমন ‘Welcome’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবি। মনে হচ্ছে সব ঠিকঠাক করতে একটু সময় লাগবে। অন্তত আগামী এক বছরে এই ছবির কাজ শুরু হচ্ছে না।”
যদিও বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে জানান যে বিষয়গুলো ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তিন অভিনেতার মধ্যে কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। বরং তাঁরা একসঙ্গে কাজ করতেও আগ্রহী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।