শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন নিয়ে কটাক্ষ কড়া জবাব উর্ফীর

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ১২:৫০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নায়িকা মানেই তাঁর মাথার চুল থেকে পায়ের নখ, সব হতে হবে নিখুঁত। চেহারা হবে ছিপছিপে। এমনই মনে করেন দর্শকের একাংশ। না হলে যে রক্ষে নেই। সেই কারণেই কোনও অভিনেত্রীর চেহারায় সামান্য বদল ঘটলেই নানা ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁদের। পত্রলেখার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সন্তান জন্ম দেওয়ার পরে ভারী হয়েছে শরীর। প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার। এ বার তাঁর হয়ে চাঁচাছোলা উত্তর দিলেন নেটপ্রভাবী উর্ফী জাভেদ।

গত নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার পরে সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। অনেক দিন পরে পত্রলেখাকে বাইরে দেখেই অবাক অনেকে। বিশেষত অভিনেত্রীর চেহারার পরিবর্তন যেন একেবারেই মেনে নিতে পারছে না দর্শকের একাংশ। তাই পত্রলেখার চেহারা নিয়ে নানা ধরনের মন্তব্য উড়ে এসেছে। ইতিমধ্যেই ট্রোলারদের জবাব দিয়েছেন অভিনেত্রী। এ বার তাঁর চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন উর্ফী। তিনি বলেন, ‘‘আপনাদের মাথার ঠিক আছে তো? কোনও মহিলার মা হওয়ার পরে ওজন বৃদ্ধি পাওয়া মানে তিনি সুস্থ আছেন। তাই সন্তানের জন্ম দেওয়ার পরে কোনও মায়ের চেহারা নিয়ে, তাঁকে লজ্জিত বোধ করানোর অভ্যাস ছাড়ুন। একটা মানুষের জীবনে দায়িত্ব বেড়েছে। এর মধ্যে আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন? যাঁদের মা হওয়ার ক্ষমতা নেই, তাঁরা চুপ করুন।’’

মা হওয়ার পরে ওজন বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়েছিলেন বিপাশা বসু থেকে নেহা ধুপিয়া, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরাও। কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁরাও। পত্রলেখাকে নিয়ে এমন আলোচনায় গর্জে উঠেছেন তাঁরাও। নেহা লেখেন, ‘‘কারও শরীর নিয়ে মন্তব্য করাটা বন্ধ করুন। বিশেষ করে একজন নতুন মায়ের ক্ষেত্রে, যিনি নিজের গর্ভে একটি শিশুকে বড় করেছেন এবং নিজের সর্বস্ব দিয়ে সেই জীবনকে লালন করছেন। তাই বিচার করার আগে নিজের চিন্তাভাবনা ঠিক করুন।’’ মেয়ে রাবিয়ার জন্মের পরে স্বরাকেও ওজন বৃদ্ধি নিয়ে নানা কথা শুনতে হয়। স্বরা বলেন, ‘‘এমনটা অবিশ্বাস্য নয় যে, নতুন মায়েদের এই ধরনের মূর্খতার সম্মুখীন হতে হচ্ছে। নিজের শরীর নিয়ে কারও কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে মায়েদের তো কখনওই কোনও কিছুর কৈফিয়ত দেওয়া উচিত নয়। বোকাদের কথায় মন খারাপ কোরো না।’’

যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের উদ্দেশে পত্রলেখা নিজেই লেখেন, ‘‘এক দিকে সন্তানের জন্ম দিয়েছি। সঙ্গে আবার দুটি ছবির প্রযোজনাও করেছি। এগুলো খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। এর মধ্যে ওজন ঝরাতে পারলে কি আমি তা করতাম না?” সবাইকে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সকলে একটু নমনীয় হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।