শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভাবনা

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ১২:৪৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।আন্তর্জাতিক এই আয়োজনে বিদেশি নামী ব্র্যান্ডের বদলে ভাবনা প্রাধান্য দিয়েছেন দেশীয় ঐতিহ্যকে। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ওভারকোট পরে তিনি রেড কার্পেটে উপস্থিত হন।বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই সাহসী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে।

এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। একটি যুবরাজ শামীমের ‘অতল’ এবং অন্যটি আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। উৎসবের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল।‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ এ বাংলাদেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। এতে প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’র ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। মস্কোর উৎসবে অংশ নিতে পেরে নিজের অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, নিজের দেশ ও শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। মর্যাদাপূর্ণ এই উৎসবে নিজের অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।