শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  সাওবান (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) একদিন ফজরের নামাজের পর আমাদের কাছে এসে বললেন, ‘গত রাতে আমার প্রতিপালক আমার কাছে সর্বোত্তম রূপে আগমন করেছেন এবং বলেছেন, ‘হে মুহাম্মদ! তুমি কি জানো, ঊর্ধ্বজগতের সম্মানিত পরিষদ (মালায়ে আলা) কোনো বিষয় নিয়ে আলোচনা করছে?’ আমি বললাম, ‘না, হে আমার রব।’ তখন তিনি আমার কাঁধে তাঁর হাত রাখলেন। ফলে আমি আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু যেন প্রত্যক্ষ করতে লাগলাম।

এরপর আমি বললাম, ‘হ্যাঁ, হে আমার রব! তারা ‘কাফফারা (গুনাহ মোচনের উপায়) এবং মর্যাদা বৃদ্ধি করে এমন আমলসমূহ নিয়ে আলোচনা করছে। ’ তিনি বললেন, ‘মর্যাদা বৃদ্ধি করে এমন কাজগুলো হলো, ‘ক্ষুধার্তকে আহার করানো, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষ ঘুমিয়ে থাকাকালে রাতে নামাজ আদায় করা।’

আর কাফফারাস্বরূপ আমল হলো, ‘কষ্টসাধ্য হলেও উত্তমভাবে অজু করা, জামাতে নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হওয়া এবং নামাজ শেষে মসজিদে অবস্থান করা।’

এরপর তিনি বললেন, ‘হে মুহাম্মদ, তুমি বলো, তোমার কথা শোনা হবে। তুমি প্রার্থনা করো, তোমাকে প্রদান করা হবে।’ আমি বললাম, ‘হে আমার রব! আমাকে শিক্ষা দিন।’

তখন তিনি বললেন, এভাবে বলো, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে সৎকর্ম সম্পাদনের তাওফিক চাই, মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই এবং দরিদ্রদের ভালোবাসার তাওফিক চাই। আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা করি। আপনি যদি কোনো জাতিকে পরীক্ষায় নিপতিত করতে চান, তবে আমাকে সেই পরীক্ষায় পতিত করার আগেই আপনার সান্নিধ্যে তুলে নিন।

এরপর আল্লাহ তাঁকে পাওয়ার সহজ একটি দোয়া শিখিয়ে দেন। দোয়াটি হলো-

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَعَمَلًا يُبَلِّغُنِي حُبَّكَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ওয়া আমালান ইউবাল্লিগুনি হুব্বাকা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা চাই, এবং যে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসা চাই। আর এমন আমল করার তৌফিক চাই, যা আমাকে আপনার ভালোবাসায় পৌঁছে দেয়। (তিরমিজি, হাদিস নং : ৩২৩৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ২২১৬২)

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে