শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান আমাকে সাহায্য করতে পারেন

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের গ্ল্যামার জগতে পা রেখেছিলেন সালমান খানের হাত ধরে ডেইজি শাহ। ‘জয় হো’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন তিনি। তবে সেই শুরুর পর থেকেই একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে তার সাফল্যের সবটুকুই কি সালমানের অবদান? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই সমালোচকদের জবাব দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। সালমানের সাহায্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান যদি আমাকে সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?’ ডেইজির মতে, কোনো নারী সফল হলেই তার পেছনে প্রভাবশালী কোনো পুরুষের হাত খোঁজা সমাজের একটি দীর্ঘদিনের ব্যাধি। তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এই ধারণাটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।’

ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও জানান, শুধুমাত্র কারো সাহায্যের ওপর ভিত্তি করে একজনের সাফল্যকে বিচার করা ঠিক নয়। ডেইজির ভাষ্যমতে, সালমান তাকে বড় পর্দায় সুযোগ করে দিলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়েই তাকে টিকে থাকতে হয়েছে।

তিনি জানান, ছবিটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। দর্শক ভুলবশত মনে করেছিল সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত আছে, যা সত্য ছিল না। এমনকি ‘পেইড পিআর’-এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।