শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে বিদায়, ৯ বছর পর সেমিতে অ্যাটলেটিকো

প্রকাশিত - ১৫ এপ্রিল, ২০২৬   ১২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বার্সেলোনার জন্য কাজটা কঠিন ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক লড়াই হলো। অ্যাটলেটিকোর মাঠে বার্সা জিতলো ২-১ ব্যবধানে। কিন্তু তাতেও তাদের বিদায় ঠেকানো গেলো না। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো সেমিফাইনালে পৌঁছেছে।

১৪ এপ্রিল আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে বলা হয়, এতে করে অ্যাটলেটিকোর দীর্ঘ ৯ বছরের আক্ষেপ ঘুচেছে। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো তারা। অপরদিকে গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়া বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল। অথচ শুরুটা ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা। 

তবে স্বস্তি স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় স্বাগতিক শিবির। ম্যাচের বাকি সময়ে গোল পেতে মরিয়া কাতালান জায়ান্টরা। ৫৫ মিনিটে ফারনান তোরেসের অফসাইডে করা গোল বাতিল হয়। সুযোগ মিস করেছেন ওলমো-লেভানডোভস্কিরাও। উল্টো শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। 

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে আসর থেকে বিদায় ফ্লিক শিষ্যদের। বিপরীতে ঘরের মাঠে পরাজয়ের মুখ দেখলেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লেখালো অ্যাটলেটিকো মাদ্রিদ। অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।