শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রীর প্রতি আসক্তি, ভেঙে গেল ভক্তের বিয়ে

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রূপালি পর্দার তারকাদের প্রতি ভক্তদের আসক্তি মাঝেমধ্যেই সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে তার প্রতি আসক্ত হয়ে এক ভক্ত নিজের প্রেমিকার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছেন। সোফি চৌধুরীর সঞ্চালনায় একটি টক-শোতে অংশ নিয়ে অভিনেত্রী নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান। 

সোনম বাজওয়া বলেন, একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগদান ভেঙে গেছে। কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন সোনম। পরে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। ওই তরুণী জানান, তার হবু স্বামী সোনম বাজওয়ার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, তিনি চাইতেন তার হবু স্ত্রী যেন দেখতে হুবহু সোনমের মতো হন। এমনকি তরুণীকে নিজের শারীরিক গঠন ও চেহারার আদল প্লাস্টিক সার্জারি বা অন্য কোনো উপায়ে সোনমের মতো করার জন্য চাপ দিতেন তিনি। পরে সেই তরুণী জানান, হবু স্বামীর এমন অদ্ভুত ও অবাস্তব দাবি মেনে নিতে না পেরে ওই তরুণী নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং বাগদান বাতিল করেন।

তবে ওই তরুণী সোনমকে জানান, বর্তমানে তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং অনেক সুখে আছেন। ভক্তের এমন অদ্ভুত আচরণের কথা শুনে সোনম বাজওয়া যেমন অবাক হয়েছেন, তেমনি ওই তরুণী নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসায় তাকে অভিনন্দনও জানিয়েছেন।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সোনম বাজওয়া ২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। একই বছর ‘বেস্ট অফ লাক’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘নিক্কা জেইলদার’ এবং ‘ক্যারি অন জাট্টা থ্রি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকায় পরিণত হন। পাঞ্জাবির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু সিনেমাতেও তার সরব উপস্থিতি রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।