২৪ঘণ্টা অনলাইন : পাকা কাঁঠালই যে কেবল সুস্বাদু ও পুষ্টিকর তা কিন্তু নয়, বরং আপনি এতদিনে কাঁচা কাঁঠালের অনেক গুণের কথাও জেনে থাকবেন। কাঁচা কাঁঠাল তো আর খেতে মিষ্টি কিংবা রসালো নয়, তাই এটি তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের ভুনা কিংবা মাংসের সঙ্গে কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে নিশ্চয়ই? এবার তবে জেনে নেন কাঁচা কাঁঠাল দিয়ে কোফতা কারি রান্না করবেন যেভাবে।
তৈরি করতে যা লাগবে :
সেদ্ধ করা কাঁচা কাঁঠাল- ১ কাপ
সেদ্ধ আলু- ১ কাপ
পেঁয়াজ কুচি- ২টি
ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ৪টি
জিরা গুঁড়া- ১ চা চামচ
বেসন- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
আস্ত জিরা- ১ চা চামচ
তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন :
সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল ও আলুর সঙ্গে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও বেসন দিয়ে মেখে গোল গোল করে তেলে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে বাকি তেলে আস্ত জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কোফতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঝোল গাঢ় হয়ে উপরে তেল ভেসে উঠলে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।