২৪ঘণ্টা অনলাইন: কিডনির সমস্যা এখন ঘরে ঘরে। কমবয়সিদের মধ্যেও কিডনির অসুখ বাড়তে থাকায় চিন্তিত চিকিৎসকেরা। তারই মধ্যে একটি সাধারণ সমস্যা হল পাথর। যে কোনও বয়সেই হচ্ছে এই সমস্যা। উপসর্গ নেই, কষ্ট নেই। আচমকা হয়তো একটু কোমরে ব্যথা বা তলপেটে কষ্ট। তার পর একদিন দুম করে প্রচণ্ড পেটের কোনও এক দিকে তীব্র ব্যথা। পরীক্ষায় ধরা পড়ছে পাথর। পাথর ছোট থাকলে ওষুধ দিয়ে নিরাময় সম্ভব, আর বড় হলে অস্ত্রোপচার বা ইউআরএসএল-এর মতো প্রক্রিয়ার সাহায্যে পাথর ভেঙে বার করতে হচ্ছে।
কিডনিতে পাথর হলে অনেকেই বলেন বারে বারে জল খেতে। কিডনি ভাল রাখতে চিকিৎসকেরাও পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন। তা হলে কি জলই মহৌষধ? একটি কিডনি হাসপাতালের চিকিৎসক এক সাক্ষাৎকারে পানি খাওয়ার সঙ্গে কিডনির স্বাস্থ্যের সম্পর্কের ব্যাখ্যা করেছেন। তিনি জানাচ্ছেন, গরমের জায়গা এবং পানি কম খাওয়ার প্রবণতা কিডনি স্টোনের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষত যাঁরা পানি খুব কম খান, তাঁদের এই সমস্যা বেশি হয়।
কিডনির কাজ হল শরীর থেকে দূষিত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বার করে দেওয়া। পানি কম খেলে ঘন হয়ে যায় প্রস্রাব। প্রস্রাবে থাকা ক্যালশিয়াম, অক্সালেট এবং ইউরিক অ্যাসিড দ্রুত থিতিয়ে পড়ে এবং তারা জমাট বেঁধে পাথরের আকার নেয়, যাকে বলা হয় কিডনি স্টোন। পর্যাপ্ত পরিমাণে জল খেলে, প্রস্রাবের ঘনত্ব কম থাকে, ফলে তার মধ্যে থাকা উপাদান জমাট বাঁধার সুযোগ পায় না। বেরিয়ে যায়। তবে জল বেশি খেলেই যে পাথর হওয়া আটকানো যাবে তা নয়। চিকিৎসকের কথায়, এতে ঝুঁকি কমতে পারে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।