শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

“বিজ্ঞানী হতে চেয়েছিলেন আল্লু অর্জুন”

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ০৫:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পর্দায় লাল চন্দনকাঠের দুর্ধর্ষ চোরাকারবারি হিসেবে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমার সেই রুক্ষ-সুক্ষ লুক আর দুর্দান্ত অভিনয়ে সিনেমাপ্রমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই নায়ক ছোটবেলার স্বপ্ন কিন্তু অভিনয় ছিল না। বরং তিনি চেয়েছিলেন নাসার বিজ্ঞানী হতে। 

এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার এই না বলা কথা। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা শেষ করেন অর্জুন। তবে কুড়ি পেরোতেই পরিবারের সঙ্গে পাড়ি জমান হায়দ্রাবাদে। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) নিয়ে স্নাতক হন তিনি।

উচ্চশিক্ষা শেষে চাকরি জীবনে মন বসেনি তার। নাসার বিজ্ঞানী হওয়ার বাসনা মনে থাকলেও, পথ তাকে নিয়ে যায় অ্যানিমেশনের দুনিয়ায়। অ্যানিমেশন নিয়ে পড়াশোনা শুরু করলেও সেখানেও শেষমেশ খুব একটা সুবিধা করতে পারেননি।

সব চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আল্লু অর্জুন থিতু হন পারিবারিক পেশা অভিনয়েই। তার বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের একজন খ্যাতনামী পরিচালক ও প্রযোজক। বাবার দেখানো পথ ধরে ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।

প্রথম দিকে ‘চকোলেট হিরো’ হিসেবে পরিচিতি পেলেও ‘আর্যা ২’ থেকে নিজেকে আমূল বদলে ফেলেন তিনি। শুরু হয় আল্লুর অ্যাকশন হিরো হয়ে ওঠার নতুন এক যাত্রা। ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ সিনেমার মাধ্যমে দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে প্যান-ইন্ডিয়া তারকা হয়ে ওঠেন আল্লু অর্জুন।

এরপর ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ়’ যেন বক্স অফিসের সব সমীকরণ বদলে দেয়। তবে শুধু অর্জুনই নন, তার পরিবারের শেকড় অনেক গভীরে। আল্লুর দাদা আল্লু রামা লিঙ্গাইয়া ছিলেন প্রবীণ অভিনেতা, যিনি এক হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন। এমনকি অর্জুনের ছোট ভাই আল্লু শিরিষও এখন ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।