শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

“ফিল্টারহীন ফুরফুরে প্রভা”

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ০৪:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার একগুচ্ছ ছবিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন প্রভা। ছবি শেয়ার করে প্রভা ক্যাপশনে লিখেছেন, ‘ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং টিম।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, শেয়ার করা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে একটি মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে। হালকা রঙের ফুলেল পোশাক, মাথায় বড় সান হ্যাটে ধরা দিয়েছেন তিনি।   

সাজগোজ ছাড়াই প্রভা নিজের স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন, যা ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। গয়না, হালকা মেকআপ এবং ক্যাজুয়াল পোশাকে তিনি নজর কেড়েছেন।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষের বয়স হলে সৌন্দর্য কমে। আর আমি দেখছি আপনার বয়স যতই বাড়ছে, সৌন্দর্য ততই বাড়ছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।