২৪ঘণ্টা অনলাইন : অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। ব্যস্ত জীবনযাপন, দূষণ, মানসিক চাপ- সব মিলিয়ে আজকাল অল্প বয়সেই চুল পাতলা হওয়ার সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করলে এ সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চুল পড়ার অন্যতম প্রধান কারণ হল পুষ্টির এবং মাথার ত্বকে যত্নের অভাব। মাথার ত্বক বা চুলের গোড়া সুস্থ না থাকলে চুল দ্রুত পড়তে শুরু করে।
নারকেল তেল চুল পড়া প্রতিরোধে কার্যকর উপাদান হিসেবে ধরা হয়। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন হালকা গরম নারকেল তেল মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ফলে চুলের গোড়া শক্ত হয়। একই সঙ্গে তেলের ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি জোগায়।
চুলের যত্নে কী করবেন
পেঁয়াজের রস চুল পড়া কমানোর জনপ্রিয় ঘরোয়া উপাদান। এতে থাকা সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের রস মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উপকার। যাদের ত্বক সংবেদনশীল তাদের আগে পরীক্ষা করে নেওয়া জরুরি। অ্যালোভেরা জেল মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এতে থাকা এনজাইম মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে চুলের বৃদ্ধির পরিবেশ তৈরি হয়। সপ্তাহে এক-দু’বার অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।
চুল পড়া প্রতিরোধে খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি এবং বায়োটিন সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম, ডাল, সবুজ শাকসবজি, বাদাম; এই ধরনের খাবার নিয়মিত খাওয়া উচিত।বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া প্রতিরোধে মানসিক চাপ কমানোও জরুরি। অতিরিক্ত মানসিক চাপ হরমোনাল ভারসাম্য নষ্ট করে, যা সরাসরি চুল পড়ার উপর প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম এই ক্ষেত্রে সহায়ক হতে পারে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।