শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকচর্চা শুরু করতে কী করবেন আগে জানুন সহজভাবে

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ০৬:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কোথা থেকে ত্বকচর্চা শুরু করবেন, তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। সহজ, নিয়মিত এবং নিজের ত্বকের উপযোগী একটি রুটিনই সবচেয়ে কার্যকর। ত্বকচর্চার শখ ষোলআনা, এ দিকে কোথা থেকে শুরু করবেন, সেটাই বুঝতে পারেন না।  এর ফলে ত্বকচর্চা শুরুই করা হয় না। ভাল ত্বকের জন্য জটিল কিছুর দরকার পড়ে না। বরং সহজ, নিয়মিত এবং নিজের ত্বকের উপযোগী একটি রুটিনই সবচেয়ে কার্যকর।

ধাপে ধাপে ত্বকচর্চা শুরু—
১. ত্বকের পরিচর্যা শুরু করার আগে মনে রাখতে হবে যে, প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন। এক জনের জন্য যা কার্যকরী, অন্য জনের ক্ষেত্রে তা না-ও কাজ করতে পারে। তাই নিখুঁত ত্বক পাওয়ার পিছনে না ছুটে স্বাস্থ্যকর ত্বক তৈরি করার লক্ষ্য থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সহজ ভাবে শুরু করা এবং নিয়মিত চর্চা করা। কারও ত্বক তৈলাক্ত, কারও বা শুষ্ক, কারও আবার মিশ্র ধরনের ত্বক। কেউ কেউ আবার স্পর্শকাতর ত্বকের অধিকারী, কারও ত্বকের কোনও বিশেষ সমস্যাই নেই। এত কিছু দেখেশুনে তবেই ত্বকচর্চা শুরু করা উচিত।

২. ত্বকের ধরন বুঝে নেওয়ার পর সঠিক সামগ্রী বেছে নিতে হবে। যেমন, তৈলাক্ত ত্বকের জন্য জেল-ভিত্তিক ক্লিনজ়ার, তেলহীন ময়েশ্চারাইজ়ার বেছে নিতে হবে। শুষ্ক ত্বকের জন্য ক্রিমি, ভারী প্রসাধনী ব্যবহার করতে হবে। স্পর্শকাতর ত্বকের জন্য নিতে হবে সুগন্ধিহীন, ন্যূনতম উপাদান দিয়ে বানানো জিনিস। মিশ্র প্রকৃতির ত্বকের এক এক এলাকার জন্য ভিন্ন ভিন্ন প্রসাধনী প্রয়োজন। এ ভাবেই বুঝে বুঝে সামগ্রী বেছে নিতে হবে।

৩. এ বার তিন ধাপের সহজ রুটিন শিখে নিতে হবে। সকালে ঘুম থেকে যা করবেন, তার একটি তালিকা দেওয়া হল—

ক্লিনজিং এটি ত্বকচর্চার প্রথম ধাপ। সারা রাতে মুখে জমে থাকা ময়লা, তেল, মেকআপ পরিষ্কার করতে হবে ক্লিনজ়ার দিয়ে। মৃদু ক্লিনজার ব্যবহার করুন, যাতে ত্বক শুষ্ক না লাগে। শুষ্ক ত্বকের জন্য ক্রিমি ক্লিনজ়ার, আর তৈলাক্ত ত্বকের জন্য জেল-ভিত্তিক ক্লিনজ়ার বেছে নেওয়া উচিত। ৩০ সেকেন্ড ধরে মুখে মাসাজ করা দরকার ক্লিনজ়ার।

ময়েশ্চারাইজ়িং: তেলচিটে ত্বকেও জলাভাব দেখা দিতে পারে। হালকা ভিজে ত্বকে ক্রিম মেখে নিন। মুখের নীচ থেকে উপরের দিকে আলতো চাপে মাসাজ করে নিতে হবে।

সানস্ক্রিন: ত্বকচর্চার সবচেয়ে জরুরি ধাপ। রোদ ত্বকের আগাম বার্ধক্য, দাগ এবং ক্ষতির প্রধান কারণ। তাই প্রতি দিন এসপিএফ ৩০ বা তার বেশি ব্যবহার করতে হবে, এমনকি মেঘলা দিনেও।

 রাতের বেলাও ত্বকের যত্ন নেওয়া উচিত। যাতে সারা দিনের ধুলোময়লা, দূষণের প্রভাব কাটিয়ে ওঠা যায়। তা ছাড়া ঘুমোনোর আগে ত্বকচর্চা করলে সারা রাত ত্বক পুষ্টি পায়। মেকআপ থাকলে দু’ধাপে ক্লিনজ়িং প্রয়োজন। তার পর ময়েশ্চারাইজ়ার মেখে শুতে হবে।

৪. ক্লিনজ়িং, ময়েশ্চারাইজ়িং এবং সানস্ক্রিন দিয়েই শুরু হবে প্রাথমিক ত্বকচর্চা। তার পর ধীরে ধীরে ত্বকের ধরনধারণ বুঝে পরবর্তী পদক্ষেপ করতে পারেন। পরবর্তী ধাপের জন্য আরও তিনটি জিনিস কিনতে পারেন—

টোনার: নতুনদের জন্য টোনার ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তবে এটি ত্বককে হাইড্রেট করতে এবং পরের প্রসাধনী শোষণে সাহায্য করতে পারে। অ্যালকোহলমুক্ত, হালকা টোনার ব্যবহার করাই ভাল। ক্লিনজ়িংয়ের পর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার আগে প্রয়োগ করতে পারেন।

সিরাম: সিরাম হল কনসেন্ট্রেটেড ট্রিটমেন্ট, যা নির্দিষ্ট সমস্যার জন্য ব্যবহার করা হয়। ভিটামিন সি যুক্ত সিরাম যেমন ত্বক উজ্জ্বল করে। নায়াসিনামাইড যেমন ত্বকের তেল নিয়ন্ত্রণ করে। হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে আর্দ্র রাখে। শুরুতে যদিও একটি সিরামই যথেষ্ট।

এক্সফোলিয়েটর: প্রতি সপ্তাহে ১-২ বার এক্সফোলিয়েশন করতে পারেন ত্বকে। এর ফলে ত্বকের মৃত কোষ ঝরে গিয়ে ত্বককে কোমল রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।