শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোরআনে যেসব নবী-রাসুলের নাম এসেছে

প্রকাশিত - ০৪ এপ্রিল, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তবে কোরআনে তাঁদের সবার নাম উল্লেখ করা হয়নি; বরং নির্দিষ্ট কিছু নবীর নামই তুলে ধরা হয়েছে, যাতে মানুষ তাদের জীবন থেকে বিশেষভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। পবিত্র কোরআনে উল্লিখিত নবীদের সংখ্যা ও তাঁদের পরিচয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়।কোরআনে মোট ২৫ জন নবী ও রাসুলের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।এর মধ্যে সুরা আনআমে একসাথে ১৮ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ইবরাহিম (আ.), ইসহাক (আ.), ইয়াকুব (আ.), নুহ (আ.), দাউদ (আ.), সুলাইমান (আ.), আইয়ুব (আ.), ইউসুফ (আ.), মুসা (আ.), হারুন (আ.), জাকারিয়া (আ.), ইয়াহইয়া (আ.), ঈসা (আ.), ইলিয়াস (আ.), ইসমাঈল (আ.), ইলিইয়াস (আ.), ইউনুস (আ.) এবং লুত (আ.)।

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‌‘আ‌‌র এটাই ছিল আমার প্রমাণ, যা আমি ইবরাহিমকে তাঁর জাতির বিরুদ্ধে দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আর আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করেছিলাম এবং প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। এর পূর্বে নুহকেও পথ দেখিয়েছিলাম। আর তার বংশধরদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে (পথ দেখিয়েছি)।

এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দেই। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস—তাঁরাও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আর ইসমাঈল, ইলিয়াস, ইউনুস ও লুত—প্রত্যেককে আমি বিশ্বজগতের ওপর মর্যাদা দান করেছি।’ (সুরা: আনআম, আয়াত: ৮২-৮৬)এ ছাড়া পবিত্র কোরআনের অন্যান্য স্থানে আরো ৭ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ইদরিস (আ.), হুদ (আ.), শুআইব (আ.), সালিহ (আ.), জুল-কিফল (আ.), আদম (আ.) এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা.)। সুতরাং পবিত্র কোরআনে মোট ২৫ জন নবী-রাসুলের নাম উল্লেখ থাকলেও নবী-রাসুলের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবং প্রত্যেক নবী-রাসুলই মর্যাদাবান। তার পরও কোরআনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের জীবনী ও দাওয়াতের কাহিনি মানুষের জন্য শিক্ষা, উপদেশ ও হেদায়েতের উজ্জ্বল দৃষ্টান্ত।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে