শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সকালের জলখাবারে কী কী খেলে ত্বকের জেল্লা ফিরবে

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ত্বকের উজ্জ্বলতা কেবল দামি প্রসাধনী বা ক্রিমে বাড়বে না, এর আসল রহস্য লুকিয়ে আছে সকালের জলখাবারে। প্রাতরাশ এমন হবে যাতে সারা দিন শক্তির জোগান পাওয়া যায় আবার পুষ্টিও ঢোকে শরীরে। জলখাবার যদি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হয়, তা হলে কোষের পুনর্গঠন হয় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।

প্রাতরাশে কী কী খেলে ত্বক ভাল থাকবে?

১. ওট্‌স ও বেসনের চিল্লা
ওটসে আছে ফাইবার, বেসনে আছে প্রোটিন। ওটস শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে সমপরিমাণে বেসন মিশিয়ে গুলে নিন। এতে নানা রকমের সব্জি এবং পছন্দের মশলা দিতে পারেন। তার পরে ওই মিশ্রণ দিয়ে সামান্য ঘি দিয়ে তাওয়ায় বানিয়ে নিন চিল্লা।

২. চিয়া পুডিং
আধ কাপ চিয়া বিজ, ১ কাপ নারকেলের দুধ, একসঙ্গে মিশিয়ে নিয়ে পাত্রটি সারা রাত ফ্রিজে রাখুন। সকালে ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি হয়ে যাবে চিয়া পুডিং। এর মধ্যে বাদাম, বেরি দিয়ে খেতে পারেন। চিনির বদলে ব্যবহার করতে পারেন গুড়।

৩. অংকুরিত ছোলার স্যালাড
অংকুরিত ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। একঘেয়ে জলখাবার খেয়ে অরুচি হলে স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন অংকুরিত ছোলার স্যালাড। অ্যাভোকাডো এবং আপেল ছোট ছোট করে কেটে নিন। এ বার কাচের বড় পাত্রে ফলের টুকরো, অংকুরিত ছোলা, বাদাম, নানা রকম বীজ, আখরোট, লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। স্যালাড ড্রেসিংয়ের জন্য অলিভ অয়েল, মধু ব্যবহার করতে পারেন।

৪. প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড
শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টমেটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ নিতে পারেন। যাঁরা চিজ খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সবজি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।