শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মদের সঙ্গে জ্যান্ত মাছ মিশিয়ে নিজের রেস্তরাঁয় বিক্রি করছেন

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেতার পাশাপাশি সঞ্জয় দত্ত ব্যবসায়ীও। মুম্বাইয়ে একটি রেস্তরাঁর সহ মালিকানা রয়েছে সঞ্জয় দত্তের। আন্ধেরিতে সদ্য চালু হওয়া রেস্টোবার ‘আল্টা স্টেলা’ রেস্তরাঁ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে । ভীরা দেশাই রোডে এই আউটলেটটি সম্প্রতি জ্যান্ত মাছ দেওয়া একটি ককটেল পরিবেশন করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে। যদিও রোষের মুখে, পরে রেস্তরাঁ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তাঁদের মেনু থেকে ওই পানীয়টি সরিয়ে নিয়েছেন। গত মার্চ মাসেই চালু হওয়া এই রেস্তরাঁয় সঞ্জয় দত্ত এবং হরিয়ানার উদ্যোগপতি অভিমন্যু জাখরের অংশীদারী রয়েছে। মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়। তার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। ওই ভিডিওতে দেখা যায়, ককটেল পরিবেশনের জন্য ব্যবহৃত একটি গ্লাসের ভিতরে একটি নীল বেট্টা ফাইটার মাছ সাঁতার কাটছে।

সেই ভিডিও দ্রুত বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাতেই ক্ষোভের উদ্রেক হয়। খাবার নিয়ে এই ধরনের পরীক্ষানিরীক্ষাকে ‘অমানবিক’ এবং নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন নেটাগরিকেরা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা ছিল, ‘‘শুধুমাত্র নান্দনিকতার জন্য একটি জীবন্ত, শ্বাসপ্রশ্বাস নেওয়া মাছকে কাচের পাত্রে আটকে রাখা হয়েছে। এটা সৃজনশীলতা নয়। এটা নিষ্ঠুরতা। এবং একে সমাজমাধ্যমে পোস্টের উপযোগী করে তোলা নিষ্ঠুরতাকে প্রচার ও উৎসাহিত করা।’’ এর পর সরিয়ে নেওয়া হয় ওই বিশেষ ধরনের ককটেলটি। যদিও এই বিষয়ে সঞ্জয় কিংবা তাঁর সঙ্গী মালিক কোনও মন্তব্য করেননি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।