শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫ কিলোমিটার হাঁটা নাকি দৌড়ানো বেশি কার্যকর ?

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নিজেকে ফিট রাখতে, সুঠাম চেহারা পেতে, অনেকেই নানা রকম নিয়ম মেনে চলেন। কেউ ভরসা রাখেন যোগ চর্চায়, কারও ভরসা হাঁটাহাটি। কেউ আবার রোজ সকালে নিয়ম করে দৌড়তে যান। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় বার বার। তা হলো, ফিট থাকতে কোন পদ্ধতি বেশি কার্যকর? হাঁটা নাকি দৌড়ানো? ৫ কিলোমিটার হাঁটলে আর দৌড়লে কি কোনও পার্থক্য হয়?


1. ক্যালোরি খরচ
ফিট থাকার ক্ষেত্রে ক্যালোরি বার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ ভাবে, ১৫০ পাউন্ড ওজনের একজন ব্যক্তি ৫ কিলোমিটার হাঁটলে প্রায় ২০০–২৫০ ক্যালোরি খরচ করেন। অন্যদিকে একই ব্যক্তি ৫ কিমি দৌড়ালে প্রায় ৩০০–৪০০ ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারেন। অর্থাৎ, দৌড়ে কম সময়ে বেশি ক্যালোরি খরচ হয়।

2. ৫ কিলোমিটার হাঁটার উপকারিতা
হাঁটা একটি লো-ইমপ্যাক্ট ব্যায়াম, যা জয়েন্টের উপর কম চাপ ফেলে। তাই এটি সব বয়সের মানুষের জন্য উপযুক্ত। নিয়মিত হাঁটলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ কমে এবং হার্ট ভালো থাকে। যাঁরা নতুন করে ফিটনেস শুরু করছেন বা যাঁদের হাঁটু বা জয়েন্টে সমস্যা রয়েছে, তাদের জন্য হাঁটা নিরাপদ।

3. ৫ কিলোমিটার দৌড়ানোর উপকারিতা
দৌড়ানো তুলনামূলক ভাবে বেশি ইন্টেন্স ব্যায়াম, যা দ্রুত ক্যালোরি কমাতে সাহায্য করে। এটি হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, পেশি শক্তিশালী করে এবং ব্যায়ামের পরও দীর্ঘ সময় ধরে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে (আফটারবার্ন ইফেক্ট)। যাঁরা দ্রুত ওজন কমাতে চান বা শরীর দ্রুত ফিট করতে চান, তাঁদের জন্য দৌড়ানো বেশি কার্যকর।

4. ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
ক্যালোরি খরচের দিক থেকে দৌড় এগিয়ে থাকলেও, ওজন কমানো শুধুমাত্র একদিনের ব্যায়ামের উপর নির্ভর করে না। ধারাবাহিকতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দৌড়ানো আপনার জন্য কঠিন হয় বা শরীরে বেশি চাপ ফেলে, তবে হাঁটা দীর্ঘমেয়াদে বেশি উপকারী হতে পারে।

5. হাঁটা ও দৌড় মিলিয়ে মিশিয়ে করাই শ্রেয়
সবচেয়ে ভালো কৌশল হলো হাঁটা ও দৌড় একসঙ্গে করা। যেমন— ৫ কিলোমিটার করার সময় কিছুটা হাঁটা, কিছুটা জগিং। এই ইন্টারভ্যাল ট্রেনিং বেশি ক্যালোরি বার্ন করে এবং চাপ কমায়।

6. কোনটি বেছে নেবেন?
কম সময়ে বেশি ক্যালোরি বার্ন করতে চাইলে দৌড়ানো ভালো। জয়েন্ট ব্যথা থাকলে বা অন্য কোনও সমস্যা থাকলে দীর্ঘমেয়াদে নিয়মিত হাঁটা কার্যকর। ব্যালান্স ওয়ার্ক আউট বেশি কার্যকর বলে মনে করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।