শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ঢেঁড়স দিয়ে ত্বকের সৌন্দর্য বাড়ানো যায়

প্রকাশিত - ০২ এপ্রিল, ২০২৬   ১০:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : খুব পরিচিত সবজি ঢেঁড়স। এটি খেতে যেমন বেশ সুস্বাদু, তেমনি এর উপকারিতাও অনেক। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, কপার, সোডিয়াম, সালফার, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি-কমপ্লেক্স’ এবং ভিটামিন ‘সি’ রয়েছে। জানেন কি, স্বাস্থ্যের জন্য উপকারী এ সবজি দিয়ে ত্বকের সৌন্দর্যও বাড়ানো যায়? হ্যাঁ, ঠিক শুনছেন। বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সহায়তা করে এ সবজি।  

ঢেঁড়সের ফেসপ্যাক ব্যবহারের উপকারিতা : 

ঢেঁড়সে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

ঢেঁড়সের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ব্রণ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ও কালচে ছোপ হালকা হয়।

ঢেঁড়সে থাকা প্রাকৃতিক মিউসিলেজ ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করে। ফলে শুষ্ক ত্বক নরম ও মসৃণ থাকে।

ঢেঁড়সে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ফাইন লাইনস ও বলিরেখা কমাতে সাহায্য করে।

রোদ ও দূষণের কারণে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়। এর ফলে মুখে ব্রণ, শুষ্ক ত্বক, ত্বকের সংক্রমণ এবং অকালেই ফাইন লাইনস দেখা দিতে পারে। ঢেঁড়শের ফেস প্যাক এই সব সমস্যার থেকে মুক্তি দিতে সাহায্য করে।

ফেসপ্যাক বানাবেন যেভাবে : 
ঢেঁড়সের ফেসপ্যাক বানাতে ৮-১০টি ঢেঁড়স ধুয়ে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ঢেঁড়সের সঙ্গে অতিরিক্ত পানি দেবেন না। এতে পেস্ট ঘন হবে। পেস্টটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
রুপসীবাংলা৭১/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।