শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্যে ক্ষুব্ধ সৌদি

প্রকাশিত - ০২ এপ্রিল, ২০২৬   ০২:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে ‘ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমো খেতে হবে’ ট্রাম্পের এমন মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছে সৌদি। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউজের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নিল কুইলিয়াম সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ২ এপ্রিল বলেছেন, “হোয়াইট হাউজের প্রতি সৌদি এখন অনেক হতাশ।”

তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য হতাশাজনকই। তার মতে, ট্রাম্প বলেছেন যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে। যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করবে।

এই বিশেষজ্ঞ বলেছেন, “ট্রাম্পের স্বাধীন কাজকর্মে সৌদি ব্যাপকভাবে হতাশ। পরিণতি কি হতে পারে সেটি নিয়ে ট্রাম্প যে ভাবতে চান না; আবার ক্রাউন প্রিন্সকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার সবই সৌদিকে হতাশ করেছে।” এই বিশেষজ্ঞ বলেছেন, প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এখন উদ্বিগ্ন।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হায়কেল বলেছেন, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়। কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে— তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

বার্নার্ড হায়কাল বলেন, “সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে এবং তারা তাদের বিশাল ভুখণ্ড রক্ষা করতে পারবে না। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়। আর আপনি প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলছেন। এটি আসলে অসহনীয় পরিস্থিতি।”

ইরান ইতিমধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। যখন তাদের অবকাঠামোতে হামলা হয়েছে তখন হুমকি দিয়ে আরব দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে তারা নির্ভুল হামলা করেছে। যারমধ্যে সৌদির তেল শোধনাগার, কুয়েত ও বাহরাইনের পানি শোধনাগার এবং কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রের হামলা উল্লেখযোগ্য।

আরব দেশের এক কর্মকর্তা বলেছেন, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তখন আরব নেতারা হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করেন। কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবেন না।

প্রফেসর হায়কেল বলেছেন, আরব নেতারা আবারও ক্ষুব্ধ হয়েছেন যখন হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে এ যুদ্ধের ব্যয় আরব দেশগুলো থেকে নেওয়া হবে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।