শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্ন্যাশয়ের ক্যান্সার রুখবে নিম

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নানা ধরনের ওষুধ, কেমোথেরাপির সাহায্যে অবশ্য ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। তবে এ কথা তো মিথ্যে নয়, এই ধরনের ওষুধ বা থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
স্তন, ফুসফুস, লিভার বাদে ভারতে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্তের সংখ্যা কম নয়। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ১০ হাজার মানুষ নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নানা ধরনের ওষুধ, কেমোথেরাপির সাহায্যে অবশ্য ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। তবে এ কথা তো মিথ্যে নয়, এই ধরনের ওষুধ বা থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক বিজ্ঞান এ বার প্রাচীন আয়ুর্বেদের শরণাপন্ন হয়েছে। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, নিমের মধ্যে থাকা বিশেষ যৌগ গেডুনিন (Gedunin) অগ্ন্যাশয়ের ক্যান্সার মোকাবিলার ক্ষেত্রে কেমোথেরাপির তুলনায় বেশি কার্যকরী।

কী ভাবে কাজ করে নিমের ‘গেডুনিন’?
গবেষকদের মতে, নিমে মধ্যে থাকা এই 'গেডুনিন' নামক যৌগটি ক্যান্সার কোষের বৃদ্ধির জন্য দায়ী 'সনিক হেজহগ'(Sonic Hedgehog - Shh) নামক সিগন্যালিং পাথওয়েকে বাধা দেয়। এর ফলে কী লাভ হয়?

কোষের মৃত্যু: এটি ক্যান্সার কোষকে নিজে থেকে ধ্বংস করে দেয় (Apoptosis)।
সংক্রমণ রোধ: ক্যান্সার যাতে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে (Metastasis) না পড়ে, তাতে বাধা দেয়।
কম বিষক্রিয়া: প্রচলিত কেমোথেরাপির তুলনায় এটি শরীরের সুস্থ কোষের ওপর অনেক কম নেতিবাচক প্রভাব ফেলে।

ক্যান্সার ছাড়াও নিমের অন্যান্য স্বাস্থ্যগুণ রয়েছে:
১. ব্যাক্টেরিয়া ধ্বংস করে : দাঁত ও মাড়ির সুরক্ষায় নিমের মাজন বা মাউথওয়াশ অত্যন্ত কার্যকর।

২. ত্বকের সুরক্ষা : ব্রণ থেকে এগজিমা— নিমের গুণে সবই সেরে যেতে পারে। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ।

৩. রক্তে শর্করা নিয়ন্ত্রণ : বেশ কিছু গবেষণা বলছে, নিম ইনসুলিনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা : নিমের ভেষজ গুণ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ রোধে সাহায্য করে।

জেনে রাখা ভালো, গবেষণাটি এখনও প্রাথমিক স্তরে (ল্যাবরেটরি ও প্রি-ক্লিনিক্যাল) রয়েছে। তাই নিমকে ক্যান্সারের বিকল্প চিকিৎসা ভাবলে ভুল হবে। নিম পাতা, নিম তেল বা নিমের নির্যাস দিয়ে তৈরি ক্যাপসুল ব্যবহারের আগে মনে রাখতে হবে,

  • ক্যান্সারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া (Self-medication) বিপজ্জনক।
  • যে কোনও সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
  • অতিরিক্ত পরিমাণে নিমপাতা খেলে আবার হিতে বিপরীতও হতে পারে।
     

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।