২৪ঘণ্টা অনলাইন : দেশের সর্বোচ্চ করদাতাদের অন্যতম অক্ষয় কুমার। অভিনেতা হিসাবে বছরে সবচেয়ে বেশি সংখ্যক ছবি মুক্তি পায় তাঁর। খ্যাতি এবং প্রতিপত্তির পরেও অক্ষয় কুমার মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন। যদিও তাঁকে নিয়ে দুর্নামও রয়েছে। তিনি নাকি অভিনেতা কম,বরং ব্যবসায়ী বেশি! সম্প্রতি অক্ষয় জানান, তিনি পড়াশোনা জানা লোকেদের মাঝে নিজেকে বড্ড ছোট অনুভব করেন।
অক্ষয় মুম্বইয়ের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু, শেষ করতে পারেননি। তার আগেই ব্যাংকক চলে যান মার্শাল আর্টের বিদ্যা রপ্ত করতে। প্রথম জীবনে হোটেলে কাজ করেছেন। সেখানে থেকে বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক তিনি। তবু আক্ষেপ রয়ে গিয়েছে পড়াশোনা শেষ না করার। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না পেশায় লেখিকা। কিন্তু, স্ত্রীর কোনও লেখাই নাকি কখনও পড়েননি তিনি।
অক্ষয় বলেন, ”আমি বেশি পড়াশোনা করা লোকেদের মাঝে হীনম্মন্যতায় ভুগি। আমি মাঝেমাঝে ভাবি, আবার পড়াশোনা শুরু করলেই হয়। কিন্তু, তার পরের মুহূর্তেই ভাবি, এটা সম্ভব নয়। আসলে পড়তে বসলে আমার কান্না পায়। পড়াশোনা বিষয়টাই ভাল লাগে না।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।