শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় এর সম্পদের পরিমাণ কত?

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: তামিল সিনেমার থালাপতি বিজয় এখন রাজনীতির ময়দানে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সম্প্রতি নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেছেন এই তারকা। আর সেই হলফনামা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

২০২৬ সালের হিসেবে দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিকের তকমা এখন বিজয়ের গায়ে। অস্থাবর সম্পদের খতিয়ান হলফনামার তথ্য অনুযায়ী, বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তার বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় ১৮৪ কোটি টাকা। 

অবাক করার মতো বিষয় হলো, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বিজয়ের হাতে নগদ রয়েছে মাত্র ২ লাখ টাকা। তবে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে পাহাড়সম অর্থ, যার পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা।

পরিবারের আর্থিক অবস্থা বিজয়ের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে, তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম-এর ব্যাংক অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় ১০ কোটি ৪৩ লাখ টাকা। অলঙ্কার বিলাসিতায় পিছিয়ে নেই তার স্ত্রী সঙ্গীতার কাছে থাকা সোনা, রুপো ও হিরের গয়নার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৫১ লাখ টাকা।

সম্পদ গড়ার পাশাপাশি অন্যকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও বেশ উদার থালাপতি বিজয়। তিনি মোট ৭৬ কোটি টাকা ঋণ দিয়েছেন। এই ঋণের গ্রহীতাদের তালিকায় রয়েছেন তার বাবা এস. এ. চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর। এমনকি নিজের স্ত্রী ও সন্তানদেরও মোটা অঙ্কের টাকা ঋণ দিয়েছেন এই মেগাস্টার।

স্থাবর সম্পত্তির দাপট বাড়ি ও জমির দিক থেকেও বিজয় রীতিমতো ঈর্ষণীয় অবস্থানে। হলফনামা অনুযায়ী, বিজয়ের নামে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি। নীলঙ্করাই, উরুর, মইলাপুর, পল্লিপাট্টু, পদুর, কোরাট্টুর, সলিগ্রাম ও শোলিঙ্গানাল্লুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার স্থাবর সম্পত্তি ছড়িয়ে রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।