২৪ঘণ্টা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতের দুবাই উপকূলের কাছে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এর জেরে মঙ্গলবার তেলের দাম আবারও সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে পারে। এর বর্তমান বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি।এ ঘটনার আগে ইরানের জ্বালানিকেন্দ্র ও তেলকূপগুলো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতের পতাকাবাহী ‘আল-সালমি’ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। এর মালিকানা প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই হামলাটি ঘটে। আগুনে কিছু কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ট্রাম্পের হুমকি ও ট্যাঙ্কারে ইরানের হামলার পর মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে এবং তেলের দাম বেড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক ‘কোসপি’ ৪ শতাংশেরও বেশি এবং জাপানের ‘নিক্কেই’ সূচক ২ দশমিক ২৪ শতাংশ পড়ে যায়। পরে উভয় বাজারই সামান্য ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর দাম মঙ্গলবার ভোরে ২ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের তেলের প্রধান মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)’ এর দাম ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলারের ওপরে থেকে বাজার বন্ধ হয়েছিল।
তেল ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি মার্কিন পরিবারগুলোর বাজেটে প্রভাব ফেলতে শুরু করেছে। যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রাইস-ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে গ্যাসোলিনের গড় দাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালন ৪ ডলার ছাড়ায়। চলমান অস্থিরতার মধ্যে বিশ্বব্যাপী সরবরাহ কমে যাওয়ায় মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০১ ডলারের ওপরে উঠেছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।