২৪ঘন্টা অনলাইন : রোদের হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মাখতেই হবে। সানস্ক্রিনের কোনও বিকল্প নেই। তাতে ত্বক সুরক্ষি থাকে। কিন্তু চুলের কী হয়? ত্বকে পড়া ট্যান নিয়ে সকলেই চিন্তা করেন। কিন্তু রোদের তেজে যে চুলও শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে, তা কি জানেন? অতিরিক্ত গরম, আর্দ্রতা এবং সূর্যের ইউভি রশ্মি চুলের ব্যাপক ক্ষতি করে। ফ্রিজিনেস বাড়ায়। তাই গরম পড়ার সঙ্গে সঙ্গে চুলের পরিচর্যায় কী বদল আনবেন, রইল টিপস।
গরমে কত দিন অন্তর শ্যাম্পু করবেন?
সূর্যের ইউভি রশ্মি চুলকে রুক্ষ করে তোলে। ঘাম জমে স্ক্যাল্পে বাড়ে চুলকানি ও চিটচিটে ভাব। গরমকালেই সবচেয়ে বেশি দুর্গন্ধ ছাড়ে। এই সব সমস্যা এড়াতে হলে নিয়মিত চুল ধুতে হবে। যদি রোজ রাস্তায় বা কাজে বেরোন কিংবা শরীরচর্চা করেন, তা হলে রোজই শ্যাম্পু করা দরকার। এ ছাড়া কম ঘাম হলে ১-২ দিন অন্তর শ্যাম্পু করতে পারেন। খেয়াল রাখতে হবে, স্ক্যাল্প ও চুলে যেন ধুলো, ময়লা, ঘাম না জমে।
মাস্কারা বা এক্সটেনশনের দরকার নেই, আঁখি পল্লব ঘন হবে এই ৫ পুষ্টির জেরে
চুলের রুক্ষ হয়ে যাওয়া আটকাবেন কী ভাবে?
চুলের স্বাস্থ্য বজায় রাখার প্রথম ও শেষ শর্তই হলো আর্দ্রতা বজায় রাখা। এ ক্ষেত্রে শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এ ছাড়া তেল মালিশ করতে পারেন। কন্ডিশনার চুলের উপর সুরক্ষা কবচ তৈরি করে এবং আর্দ্রতা বজায় রাখে। রোদে বেরোনোর আগে চুলে লিভ-ইন কন্ডিশনার মেখে নিতে পারেন। এই প্রসাধনীও ইউভি রশ্মির হাত থেকে চুলকে সুরক্ষিত রাখে।
আর কোন টোটকায় চুলকে সুরক্ষিত রাখবেন?
রোদের মধ্যে চুল খুলে রাস্তায় না বেরোনোই ভালো। এতে চুলে বেশি ময়লা পড়ে। সঙ্গে জট তৈরি হয়। তা বলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। আলগা করে বেঁধে নিন, যাতে গোড়ায় টান না পড়ে। এ ছাড়া রোদে বেরোলে ছাতা ও টুপি ব্যবহার করুন। স্কার্ফ দিয়ে চুল ঢেকেও নিতে পারেন। প্রয়োজনে এই মরশুমে চুল ছোট করে ছেঁটে নিতে পারেন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।