২৪ঘণ্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলা হয়েছে। ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। ৩১ মার্চ এ তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। সংস্থাটি বলেছে, ট্যাংকারে হামলার পর আগুন লেগে যায়। যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। ট্যাংকারের সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশে কোনো ধরনের প্রভাব এখনো শনাক্ত হয়নি।
দুবাই কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তারা ট্যাংকারটির নাম প্রকাশ করেনি। যা সাধারণত তারা করে থাকে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্যাংকারটির নাম আল-সালামি। এটি ২০১১ সালে তৈরি করা হয়। ট্যাংকারটি পরিচালনা করে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা। ট্যাংকার ট্রেকার নামে আরেকটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ট্যাংকারিটিতে ১২ লাখ ব্যারল সৌদির এবং ৮ লাখ ব্যারল কুয়েতের অপরিশোধিত তেল আছে। গত মাসে ট্যাংকারটিতে তেল বোঝাই করা হয়।
পাবলিক ডাটা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ট্যাংকারটির গন্তব্য ছিল চীনের কুইনদাও। সাধারণত চীনগামী ট্যাংকারে ইরান হামলা চালায় না। তবে এ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল। এরআগে চীন জানিয়েছিল, তাদের দুটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যা এখনো বন্ধ অবস্থায় আছে। কুয়েতের ট্যাংকারে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ দিয়ে অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।