শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমানত রক্ষা মুমিনের উৎকৃষ্ট গুণ

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আমানতের অর্থ হলো বিশ্বস্ততা। কারো বিশ্বস্ততার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত ও নির্ভয় হতে পারে। বিশ্বাসঘাতকতা না করা। পবিত্র কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে আমানতের এই সংজ্ঞাকে যথার্থ মনে হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা জেনেশুনে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ কোরো না। (সুরা : আনফাল, আয়াত : ২৭)

উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের আমানত রক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আদেশ দিয়েছেন। সেটা আল্লাহর হকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি বান্দার হকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমানতের ক্ষেত্রে যত্নবান হওয়া একজন মুমিনের উত্কৃষ্ট চারিত্রিক গুণ।অন্য আয়াতে মহান আল্লাহ আমানতের প্রতি যত্নবান হওয়াকে সফলদের গুণ বলে আখ্যা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘(অবশ্যই মুমিনরা সফল হয়েছে)... আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষা করে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৮)

এর বিপরীতে আমানত রক্ষা না করাকে মহানবী (সা.) মোনাফেকের নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মোনাফেকের চিহ্ন তিনটি; ১. যখন কথা বলে মিথ্যা বলে, ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানত করে।(বুখারি, হাদিস : ৩৩) তাই প্রতিটি মুমিনের উচিত আমানতের ব্যাপারে শতভাগ যত্নবান হওয়া। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে