শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলিতে বাড়ছে বাবা-মায়ের নিঃসঙ্গতা

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৫:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আধুনিক সমাজে বাবা-মায়ের নিঃসঙ্গতা নীরব হলেও, গভীর সমস্যা হয়ে উঠছে। যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলির প্রবণতা, কর্মজীবনের চাপ, শহুরে জীবনের ব্যস্ততা— সব মিলিয়ে অনেক বাবা-মা আজ একাকিত্বে ভুগছেন। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও, ভিতরে ভিতরে এই নিঃসঙ্গতা মানসিক ক্লান্তি ও অবসাদ ডেকে আনে।

কেন বাবা-মায়ের নিঃসঙ্গতা বাড়ছে?
আগে পরিবারের বড়রা পাশে থাকতেন— পরামর্শ, সাহায্য, মানসিক ভরসা সবই পাওয়া যেত। এখন অনেক বাবা-মাকেই একা হাতে সব সামলাতে হয়। অফিসের কাজ, সন্তানের পড়াশোনা, সংসারের দায়িত্ব—সবকিছুর ভার একসঙ্গে এসে পড়ে। তার উপর বন্ধুদের সঙ্গে দেখা করার সময় কমে যায়, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও আলগা হয়। সোশ্যাল মিডিয়া থাকলেও, তা বাস্তব সংযোগের অভাব পূরণ করতে পারে না।

এই নিঃসঙ্গতার প্রভাব সন্তানের উপর
নিঃসঙ্গ ও মানসিক ভাবে ক্লান্ত বাবা-মা অনেক সময় নিজের অজান্তেই ধৈর্য হারান। সন্তানের সঙ্গে কথা বলার সময় কমে যায়, আবেগের সংযোগ দুর্বল হয়ে পড়ে। শিশুরা খুব সংবেদনশীল, তারা বুঝে ফেলে বাবা-মায়ের মন ভালো নেই। এর ফলে তারা নিজেরাও অসুরক্ষিত বোধ করতে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে। কখনও কখনও শিশুরা বেশি জেদি বা চুপচাপ হয়ে যায়, যা ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে।

খেতে বসলেই বায়না, নানা সমস্যা? সন্তানের এই অভ্যাস বদলাবেন কী ভাবে?
সমাধান হবে কী উপায়ে?
এই পরিস্থিতি থেকে বেরোতে হলে প্রথমেই বুঝতে হবে—একা থাকা মানেই দুর্বল হওয়া নয়। সাহায্য চাওয়া লজ্জার কিছু নয়। আশপাশে অন্য বাবা-মায়েদের সঙ্গে যোগাযোগ বাড়ানো খুব জরুরি। পেরেন্টিং গ্রুপ, স্কুলের অভিভাবক মহল, স্থানীয় কমিউনিটি বা অনলাইন ফোরামে যুক্ত হওয়া যেতে পারে। একই অভিজ্ঞতার মানুষদের সঙ্গে কথা বললে মানসিক চাপ অনেকটাই কমে।

এছাড়া সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য সময় রাখা দরকার। ছোটখাটো আড্ডা, হাঁটাহাঁটি, বা প্রিয় কোনও কাজ মানসিক শক্তি ফেরাতে সাহায্য করে। প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নেওয়াও একেবারে স্বাভাবিক বিষয়।

মনে রাখবেন, বাবা-মা ভালো থাকলে তবেই সন্তান ভালো থাকবে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনও বিলাসিতা নয়, বরং সন্তানের ভবিষ্যতের জন্য এক অপরিহার্য দায়িত্ব। নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে সংযোগই সবচেয়ে বড় ওষুধ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।