শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্ডারওয়ার্ল্ড’-এর হুমকির ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ বরুণের

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তারকা মানেই চোখধাঁধানো লাইফস্টাইল। তবে উপর থেকে দেখে সবসময় যেটা মনে হয়, আদৌ কি তাই? যা কখনও বোঝা যায় না, তা হলো কারও জীবনের যন্ত্রণা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান জানিয়েছেন কী কষ্টের মধ্যে দিয়ে কেটেছে তাঁর ছোটবেলা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অভিনেতার। জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে হয়েও এতটা কষ্টের মধ্যে কেটেছে বরুণের? অবাক লাগলেও এটাই সত্যি। শুধু তাই নয়, বলিউড ‘আন্ডারওয়ার্ল্ড’-এর হুমকি ফোন নিয়েও মুখ খুলেছেন বরুণ।

নয়ের দশকে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর হুমকির কথা অজানা নয় কারও। সেই অভিজ্ঞতা থেকে ছাড় পাননি বরুণও। পরিবারকে পড়তে হয়েছে বিপদের মুখে। শুধু তাই নয়, এমন অবস্থা হয়েছিল যে একদিনের জন্য তাঁদের বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছিল।

‘প্রযোজক এগিয়ে আসতেই...’, ‘অনুপমা’র অডিশন দিতে গিয়ে কী ঘটেছিল রূপালির সঙ্গে?
বহু সেলিব্রিটিই তখন ‘আন্ডারওয়ার্ল্ড’-এর ফোন পেতেন। বরুণ জানান, ‘আমরাও বাদ গেলাম না সেই তালিকা থেকে। একটা ফোন অনেকদিন ধরেই আসত, তখন বুঝতে পারিনি। বাড়ির কর্মচারীরা ফোন ধরতেন। কথা বলতে গিয়ে বিতর্কেও জড়িয়ে পড়তেন। মাফিয়াদের ফোন আসায়ও একই ঘটনা ঘটেছে। একদিন এক কর্মচারী খুব রেগে গিয়ে মারধর করবেনও বলেছিলেন।’

‘পাশে ছিল না কেউ...’, বায়োপসি রিপোর্ট দেখে প্রথম কী করেছিলেন রাজশ্রী?
তবে বিষয়টা এখানেই থামেনি। বরং, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ক্রমেই। অভিনেতার বাবা ডেভিড ধাওয়ানকে ফোন করে সাবধান করেছিলেন। বরুণ বলেন, ‘বাবাকে ফোন করে বলেছিলেন বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওই ব্যক্তি জানান, তিনি বন্দুক নিয়ে আসবে এবং আমাদের ঠিকানা ও অফিসে কতক্ষণ থাকি সব জানে। কে এই ধরনের ইনফরমেশন দিয়েছেন জিজ্ঞেস করায় বাবাকে ওই কর্মচারীর নাম জানিয়েছিলেন। বিষয়টা শুনতে খারাপ লাগলেও সাংঘাতিক একটা অভিজ্ঞতা হয়েছিল। তার পরে প্রাণের ভয়ে বাড়ি ছেড়েও থাকতে হয়েছিল আমাদের।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।