২৪ঘণ্টা অনলাইন : দেশের প্রতি ভালোবাসা আর শেকড়ের টানকে উদযাপন করতে ক্লেমন দ্বিতীয়বারের মতো লঞ্চ করলো “ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন”।
এই ক্যাম্পেইনে একটি মিউজিক ভিডিও এর মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্য। এই ভিডিওটিকে ইন্টারঅ্যাকটিভ করতে চালু করা হয় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম। ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করলেই এই ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করা যাবে। জানা যাবে দেশের বিভিন্ন বিভাগ ও অঞ্চলের তথ্য, জিআই পণ্য, বিশিষ্টজন, খাবার ও স্থান সম্পর্কে। এটা যেন বাংলাদেশ ঘুরে দেখার একটা দরজা খুলে দিয়েছে। যে কেউ চাইলেই এই ম্যাপ ফলো করে বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবে।
পাশাপাশি ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মেও চলছে এই ক্যাম্পেইনের ব্যাপক প্রচারণা। বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ পোর্টালে জিডিএন ব্যানার, ওয়েলকাম ব্যানার ও সোশ্যাল মিডিয়া প্রচারণার পাশাপাশি আউটডোর মিডিয়ায় ব্যানার, বিলবোর্ড, পোস্টার, স্টিকার, ড্যাংলারের মাধ্যমেও ক্যাম্পেইনটি তুলে ধরা হচ্ছে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব সৈয়দ জহুরুল আলম এ বিষয়ে বলেন, ক্লেমন একটি প্রাউড বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে “ক্লিয়ারলি বাংলাদেশি” ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরতে চায় এবং মোবাইলে কিউআর কোড স্ক্যান করে সবার হাতের মুঠোয় বাংলাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটি পৌঁছে দিতে চায়।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।