শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারে অভিনয় করায় হত্যার হুমকি

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৫:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় সিরিজ ‘হ্যারি পটার’-এর নতুন সংস্করণে ‘সেভেরাস স্নেপ’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে বর্ণবাদী আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু। ভক্তদের একাংশের এমন উগ্র আচরণের প্রেক্ষিতে অভিনেতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বিশেষ নিরাপত্তা দল মোতায়েন করেছে এইচবিও কর্তৃপক্ষ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপা এসিয়েদু জানান, কাল্পনিক এই চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ অভিনেতাকে মেনে নিতে না পেরে অনেকে তাকে কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘অভিনয় ছাড়ো, নয়তো তোমাকে মেরে ফেলব।’ এমনকি তার বাড়িতে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। 

তবে এসব হুমকি সত্ত্বেও দমে যেতে রাজি নন এসিয়েদু। জানান, ছোটবেলায় হ্যারি পটারের জাদুকরী দুনিয়ায় নিজের মতো কাউকে দেখার যে স্বপ্ন তিনি দেখতেন, বর্তমান প্রজন্মের শিশুদের জন্য সেই উদাহরণ তৈরি করতেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

এদিকে এইচবিও-র প্রধান কেসি ব্লয়েস জানিয়েছেন, হ্যারি পটারের মতো বড় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এমন নেতিবাচক প্রতিক্রিয়া তারা আগে থেকেই ধারণা করেছিলেন। তাই অভিনেতা-অভিনেত্রীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার বিশেষ প্রশিক্ষণ ও শক্তিশালী নিরাপত্তা দলের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি এইচবিও ম্যাক্স ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার প্রকাশ করেছে। গত ২৬ মার্চ মুক্তি পাওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টায় ট্রেলারটির ভিউ ২৭ কোটি ৭০ লাখ ছাড়িয়ে এইচবিও-র ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। তবে ভিউয়ের জোয়ার থাকলেও ভক্তদের মাঝে বইছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের জায়গায় পাপা এসিয়েদুকে মেনে নেওয়া নিয়ে ইউটিউব ও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।