২৪ঘণ্টা অনলাইন: ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল ২৮ মার্চ। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নায়ক। এমন দিনে তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন মেগাস্টার। ২৮ মার্চ সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন।
এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।
অন্যদিকে শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্কের টানাপোড়েন নিয়ে বুবলী সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা কথাও বলেছেন। বুবলী জানান, তাদের মধ্যে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হলেও তা আবার ঠিক হয়ে যায়। বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী জোর দিয়ে বলেছিলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বর্তমানে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল থাকলেও বুবলীর এই জন্মদিনের শুভেচ্ছা তাদের মধ্যকার ইতিবাচক সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।