২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পিয়ংতায়েক এলাকায় তার নিজ বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। পরিবারের এক সদস্য প্রথম তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়েক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে অভিনেতার পরিবার।
লি সাং-বোর আকস্মিক এই মৃত্যুতে তার এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ (কেএমজি) শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানায়, আমাদের অভিনেতা লি সাং-বোর প্রয়াণের খবর জানাতে আমরা অত্যন্ত দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার্থে আমরা গণমাধ্যম ও সাধারণ মানুষকে এ বিষয়ে অতিরিক্ত কভারেজ বা ভিড় না করার অনুরোধ জানাচ্ছি।
১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চোই জাং সু’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মন্টি-ক্রিস্টো’ এবং ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মন্টি-ক্রিস্টো’ নাটকে তার প্রধান চরিত্রটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে তিনি আবারও পর্দায় নিয়মিত হয়েছিলেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।