২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর উন্মাদনা এবার পৌঁছে গেছে পরীক্ষার প্রশ্নপত্রে। মূলত, উচ্চ মাধ্যমিকের হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টস) বিষয়ের একটি প্রশ্নপত্রে দেখা গেছে সিনেমাটির প্রধান চরিত্রগুলোর নাম। যা নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে ভারতীয় নেটিজেনদের মাঝে।
সামাজিক মাধ্যমে ভাইরাল সেই প্রশ্নপত্রে দেখা যায়, অংশীদারি ব্যবসার লাভ-ক্ষতি বণ্টনের একটি অংকে সিনেমার চরিত্র জামিল জামালি, এসপি ভাউধার আসলাম এবং ইয়ালিনা জামালির নাম ব্যবহার করা হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, এসপি চৌধুরী অবসর নিলে নতুন লাভের অনুপাত কী হবে। এমনকি ব্যালেন্স শিট এবং অংকের অন্যান্য অংশেও সিনেমার বিভিন্ন অনুষঙ্গ ও তারিখ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
তবে প্রশ্নপত্রটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের তা নিশ্চিত হওয়া না গেলেও এটি যে কোনো সিনেমার অন্ধ ভক্ত শিক্ষকের কাজ, তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। সঙ্গে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ হাস্যরস ও কৌতূহল সৃষ্টি হয়েছে। গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং, আর মাধবন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। অ্যাকশন এবং গল্পের কারণে দর্শক মহলে সিনেমাটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। এর আগেও বিভিন্ন সময় জনপ্রিয় সিনেমা বা খেলোয়াড়দের নাম পরীক্ষার প্রশ্নে আসার নজির দেখা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।