শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নজরকাড়া পোশাকে ফ্রেমবন্দি মিম

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৮:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সুযোগ পেলেই ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেন। এবার তিনি অবস্থান করছেন চীনের অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে; সেখান থেকে নিজেকে মেলে ধরেছেন নায়িকা। ২৭ মার্চ বিকেলে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে দেখা যায়, নজরকাড়া পোশাকে তিনি গুয়াংজুর বিভিন্ন স্থানে ঘুরছেন এবং বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন।

গুয়াংজু ভ্রমণে গিয়ে বিদ্যা সিনহা মিম ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। জিন্সটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ। যা তার পোশাকে স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, 'কিছু সুন্দর মুহূর্ত।'  

তার এই ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে মন্তব্য করেছেন। এর আগেও মিমকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে দেখা গেছে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো সিঙ্গাপুর। যেখানেই যান, ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন এই নায়িকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।