শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জুতায় পায়ে ফোসকা পড়লে ঘরোয়া কিছু উপায় মানুন

প্রকাশিত - ২৫ মার্চ, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঈদে নতুন জুতা পরে অনেকে ঘোরাঘুরি করেছেন। গিয়েছেন আত্মীয়ের বাড়িতে। নতুন জুতা পরলেই অনেকের পা জ্বালাপোড়া করে। কারো কারো পায়ে ফোস্কা পড়ে। আপনার পায়েও যদি ফোসকা পড়ে থাকে তাহলে ঘরোয়া কিছু উপায় মানুন। পায়ের জ্বালা থেকে মুক্তি পাবেন।   

•    পায়ে ফোসকা পড়লে এর ওপর নারকেল তেল বা মধু লাগান। দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে দ্রুত সেরে যাবে। 
•    বাড়িতে অ্যালোভেরা জেল থাকলে ফোসকায় লাগিয়ে নিতে পারেন। জেল শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতেও অনেকটা স্বস্তি মিলবে। 
•    গ্রিন–টি ঠান্ডা পানিতে ডুবিয়ে সেই পানি ব্যবহার করলেও ফোসকাতে আরাম পাওয়া যায়।
•    ফোসকার ওপর বরফ ঘষলেও দ্রুত আরাম পাবেন। 
•    পরবর্তীতে নতুন জুতা পরলে জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে ব্যান্ডেজ লাগিয়ে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।
•    পুনরায় জুতা পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।