শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়াম সাধনা থেকে জীবন সাধনা

প্রকাশিত - ২৫ মার্চ, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রমজান আমাদের জীবনে এসেছিল আত্মশুদ্ধির মহাস্নান ও রহমতের অন্তহীন অফার নিয়ে। এসেছিল হৃদয়ের ধুলো ঝেড়ে আলোর পথে ফেরার ডাক নিয়ে। রমজানের প্রশিক্ষণ ছিল সংযম, ক্ষুধা ও তৃষ্ণার ভিতরে তাকওয়ার স্বাদ খুঁজে নেওয়া। প্রশিক্ষণ ছিল মানুষের প্রকৃত শক্তি ভোগে নয়, বিরতিতে।রমজান মনে করিয়ে গেছে, দানই সম্পদ পবিত্র করে, ক্ষমাই সম্পর্ক সুন্দর করে। রমজান ছিল গুনাহ মুছে ফেলার সুবর্ণ সুযোগ, রহমত ও মাগফিরাতের বসন্তকাল। রমজান শিখিয়েছে রোজা শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়, অন্যায় ও অশ্লীলতা থেকেও দূরে থাকা। রমজান আমাদের কোরআনের ছায়ায় ফিরিয়ে আনে; জীবন নতুন করে সাজানোর প্রেরণা দেয়।

রমজান বলে, দুনিয়া ক্ষণিক, আখেরাত চিরন্তন; তাই প্রস্তুত হও আজই। রমজান আসে আল্লাহর নৈকট্যের সোনালি সিঁড়ি হয়ে, যে উঠতে জানে সে-ই সফল। এক মাসের সিয়াম, তারাবি, কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত সব মিলিয়ে মুমিনের অন্তর যেন নতুন করে গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, রমজান শেষ হলে আমাদের জীবন কেমন হবে? এই এক মাসের সাধনা শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি রূপ নেবে স্থায়ী জীবন গড়ার সাধনায়? পবিত্র কোরআনের বাণী রমজানে আমরা অনেকবার শুনেছি, লেখেছি—‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা আল বাকারা : ১৮৩) এ আয়াত আমাদের স্পষ্ট জানিয়ে দেয়, রমজানের লক্ষ্য শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; বরং তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে অন্তরের এমন এক সতর্কতা, যা মানুষকে প্রকাশ্য ও গোপনে আল্লাহভীরু করে তোলে। যদি রমজানের পর আমাদের নামাজে শৈথিল্য আসে, কথাবার্তায় অশ্লীলতা ফিরে আসে, লেনদেনে অসততা ঢুকে পড়ে তবে বুঝতে হবে রোজার মূল শিক্ষা আমরা আত্মস্থ করতে পারিনি।

রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই।’ (সহি বুখারি) এ হাদিস আমাদের মনে করিয়ে দেয়, রোজার প্রকৃত ফল আচরণে প্রতিফলিত হওয়া উচিত। রমজান-পরবর্তী জীবন তাই হবে সত্যভাষী, সৎ ও সংযমী জীবনের ধারাবাহিকতা। অফিসে, ব্যবসায়, রাজপথে, পারিবারিক সম্পর্কে, সবখানে রমজানের শিক্ষার ছাপ থাকতে হবে। রমজান আমাদের কোরআনের সান্নিধ্যে নিয়ে আসে। রমজান শেষে যদি কোরআনকে ছেড়ে দিই, তবে সে সম্পর্ক ক্ষণস্থায়ী হয়ে পড়ে। অথচ আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথে পরিচালিত করে, যা সর্বাধিক সরল।’ (সুরা আল ইসরা : ৯) অতএব, রমজান-পরবর্তী জীবনে কোরআন হবে আমাদের নিত্যসঙ্গী। প্রতিদিন অল্প হলেও তিলাওয়াত, অর্থ অনুধাবন ও আমলের চেষ্টা-এটাই হবে রমজানের সত্যিকারের প্রভাব।
লেখক : গবেষক, ইসলামিক রিচার্স সেন্টার, বসুন্ধরা, ঢাকা

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সবচেয়ে বেশি চাপে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ। বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিংবা ওষুধের দাম বাড়লে তাদের আয় একই হারে বাড়ে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের তথ্য অনুযায়ী, টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।
আল্লাহর অসীম অনুগ্রহ এবং তাঁর ২৩ বছরের অবিরাম চেষ্টায় পুরো আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। তাঁরা শুধু ইসলামের ছায়াতলে আশ্রয় নেননি, বরং নবীজি (সা.)-এর বরকতময় সান্নিধ্য এবং শিক্ষায় মুসলিম উম্মাহর জন্য আদর্শ মানুষে পরিণত হয়েছেন। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শকে এমনভাবে ধারণ করেছিলেন যে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে তাঁদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন।
আমার সিদ্ধান্ত কি ভারসাম্যপূর্ণ বিবেচনার ফল ছিল, নাকি প্রবল আবেগের বশবর্তী হয়ে আমি এমন করেছি?’বাস্তবতা হলো মানুষকে শুধু বুদ্ধি পরিচালনা করে না, আবার শুধু আবেগও পরিচালনা করে না; বরং এ দুটির মধ্যে এক ধরনের অদৃশ্য দ্বন্দ্ব কাজ করে।
ঋতুর এই পালাবদল মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় স্মরণ করিয়ে দেয়, জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে শেখায় এবং আল্লাহর অসংখ্য নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে উদ্বুদ্ধ করে
দুনিয়ার মানুষের ভালোবাসা একসময় হারিয়ে যেতে পারে