২৪ ঘণ্টা অনলাইন: ৪০টি হিরে দিয়ে তৈরি সমুদ্রনীল রঙের আংটি প্রেমিকা গৌরীকে উপহার দিলেন সুপারস্টার আমির খান।
বাস করছেন একতে।সন্দিহান বিয়ে করবেন কি না। ভক্তকূলের জিঘাংসা তবে কি বিশেষত্ব রয়েছে এই ৪০টি হিরেখচিত আংটির।
নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন আমির খান। যদিও এর আগে দু’টি বিবাহবিচ্ছেদ হয় তাঁর। তার পর ভেঙে পড়েন আমির। ভেবেছিলেন আর কখনও কাউকে ভালবাসতে পারবেন না। কিন্তু গৌরী নাকি তাঁর সেই ধারণা বদলে দেন।
গৌরীর আংটির অ্যাকোয়ামেরিন পাথরটি ব্রাজ়িল থেকে আমদানি করা হয়েছিল। এই পাথরটি তার সমুদ্র-নীল আভার জন্য পরিচিত। একে দ্যুতিময় সমুদ্র-নীল রত্নপাথরও বলা হয়। বিশ্বাস করা হয়, এটি পরিধান করলে মন শান্ত হয়, মনোযোগ বাড়ে এবং শক্তি বৃদ্ধি পায়। এটি উপহার দেওয়া শুভ বলে মনে করা হয়। এই আংটিটি তৈরি করতে এক মাস থেকে বছরখানেক লেগেছে কারুকাজ করার জন্য। এই শিল্পকর্মটিকে সত্যিই অনন্য করে তোলার জন্য এর প্রতিটি খুঁটিনাটি অত্যন্ত যত্ন সহকারে নকশা করা হয়েছিল। ১৩১ জন শিল্পী মিলে এই আংটিটি তৈরি করেন।
‘কুইন’ নামে একটি গয়নার ব্র্যান্ড থেকে এই আংটি কেনেন আমির। এই আংটির নকশা নাকি আর পাওয়া যাবে না। এতটাই বিরল এটা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌরীর আঙুলে জ্বলজ্বল করতে দেখা গিয়েছিল এই আংটিটি।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।