২৪ঘণ্টা অনলাইন : ‘ডানাকাটা রূপসী’ বলে তাঁর বরাবরের খ্যাতি। সে রূপ সমীহ জাগায়। সে রূপ মোহান্ধ করে। সে রূপ পথিককে মরীচিকা দেখিয়ে ছাড়ে। আবার বয়স যত বেড়েছে, তাঁর সৌন্দর্যে এসেছে অভিজ্ঞতার দীপ্তি, আভিজাত্যের আলো। মুখে অদ্ভুত সারল্য। মিষ্টি হাসি। মনীষা কৈরালাকে দেখে একসময় পুরুষহৃদয় স্থির থাকতে পারত না। অনুরাগীর সংখ্যা অগণিত। সেই মনীষা কৈরালাই আজ পঞ্চান্নর কোঠায় দাঁড়িয়েও যেন একইরকম সুন্দর। বয়সকে তো আর বেঁধে রাখা যায় না। চেহারাতে এসেছে হাজার পরিবর্তন। কাঁচা-পাকা চুলের ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেও বাজিমাত করলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইদের সাজের ছবি শেয়ার করে সকলকে ঘায়েল করলেন তিনি।
সোশাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। সঙ্গে সাদা টপ ব্লাউজ। পায়ে রংমিলান্তি গোলাপি স্নিকার্স। গয়নাতেও রয়েছে চমক। গাড়িতে বসে একটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে কানে লম্বা ঝোলা দুল পরে রয়েছেন মনীষা কৈরালা।
অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে হাতে থাকা আংটি নজর কেড়েছে সকলের। শাড়ির রঙের সঙ্গে মানানসই উজ্জ্বল গোলাপি পাথরের আংটি পরতে দেখা গিয়েছে তাঁকে।
মনীষার ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে ঘায়েল অনুরাগীরা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কমেন্ট বক্সে একের পর এক মন্তব্যই যেন তার প্রমাণ রাখে। অনেকেই তাঁর গয়নার প্রশংসা করেন। কেউ কেউ আবার তাঁর অপার সৌন্দর্যে মুগ্ধ। অনেকেই বলছেন, “আপনি তারুণ্যে ভরপুর। ৭-৮ বছর বয়সে আপনাকে যেমন দেখেছি, ঠিক তেমনই আছেন।” বলে রাখা ভালো, ২০১২ সালে ক্যানসার ধরা পড়েছিল মনীষার। তিন বছরের মধ্যেই অবশ্য খেলা ঘুরে যায়। ক্যানসারকে হারিয়ে জীবনের মাধুর্যে নতুন করে আত্মপ্রতিষ্ঠা ঘটে তাঁর। এটা সর্বার্থেই সেকেন্ড ইনিংস। আর সেই ইনিংসেও স্বমহিমায় অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।